অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

৩১ শতাংশ গুমের শিকার ছাত্রশিবির কর্মীরা: সাদ্দাম

ফন্ট সাইজ:
Shares

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন দলের ৩৫ শতাংশ, আর এককভাবে ছাত্রশিবিরের ৩১ শতাংশ কর্মী গুমের শিকার হয়েছেন। এখনও আমাদের ৬ জন কর্মী নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সরকারি সা’দত কলেজ অডিটোরিয়ামে জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সিরাত সেমিনার ও সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। নবীজির আদর্শ অনুসরণ করে চরিত্র গঠন করতে হবে। ছাত্রসমাজকে নৈতিকতা, জ্ঞান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ, শিবিরের জেলা নেতা ও স্থানীয় শিক্ষার্থীরা।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top