ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের দখল ও সামরিক অভিযান জোরদার করতে অতিরিক্ত ৬০,০০০ রিজার্ভ সেনাকে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।
“অপারেশন গিডিয়ন’স রথ”-এর পরবর্তী ধাপে অংশ নিতে এই সেনারা সেপ্টেম্বর মাসে দায়িত্ব পালনে প্রস্তুত হবেন বলে জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট এই পদক্ষেপ অনুমোদন করেছেন এবং পুরো পরিকল্পনা চলতি সপ্তাহেই নিরাপত্তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী গাজার জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছে।
গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরে যেতে নির্দেশ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
উপকূলীয় আল-মাওয়াসি এলাকায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র, খাদ্য বিতরণ কেন্দ্র এবং ফিল্ড হাসপাতাল প্রস্তুত করছে ইসরায়েলি সেনারা।
বিপরীতে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সতর্ক করেছে, এই অভিযান গাজার নাগরিকদের জন্য ভয়াবহ মানবিক সংকট তৈরি করতে পারে। ২২ মাস ধরে চলা যুদ্ধে ইতিমধ্যেই লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত, খাদ্য ও চিকিৎসার ঘাটতিতে দিন কাটাচ্ছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “আমাদের লক্ষ্য হামাসের সম্পূর্ণ পরাজয় এবং আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করা।” তবে ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে, তারা আংশিক চুক্তিতে আগ্রহী নয় একটি পূরনাঙ্গ চুক্তি ছাড়া সকল জিম্মির মুক্তি সম্ভব নয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা শহরের উপকণ্ঠ ও জাবালিয়া অঞ্চলে পুনরায় সামরিক অভিযান শুরু হয়েছে, যেখানে তারা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করছে এবং “ভূমির উপরে ও নীচে অভিযান” চালাচ্ছে।
অন্যদিকে, গাজার হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স দাবি করেছে, জেইতুন ও সাবরা এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে পরিস্থিতি “অসহনীয়” হয়ে উঠেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা জানিয়েছে, শাতি শরণার্থী শিবিরে একটি বাড়িতে বোমা হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু।
এদিকে, নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির উদ্যোগে কিছু অগ্রগতি হলেও ইসরায়েল এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
আরো পড়ুন- মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতে ৪ দিনে ২১ প্রাণহানি, রেড অ্যালার্ট জারি
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিশ্বাসঘাতকতা করেছেন, অভিযোগ নেতানিয়াহুর
গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা: মানবিক সহায়তা থেমে যাচ্ছে সীমান্তে
পুতিন ও জেলেনস্কির মধ্যে শান্তি চুক্তির জন্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছি: ট্রাম্প
নেতানিয়াহুর সিদ্ধান্তে সবাই অসন্তুষ্ট, তবু এগিয়ে যাচ্ছে গাজা দখলের পরিকল্পনা
ইসরায়েলের ফিলিস্তিন দখল পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ ও ঘর ছাড়তে অস্বীকৃতি গাজাবাসীর
আলোচনা ব্যর্থ, রুশ তেল আমদানি চালিয়ে গেলে ভারতকে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।