আসুন আজকে সানস্ক্রিন কি? এবং সানস্ক্রিন কেনো প্রয়োজন এর পুরোপুরি ব্যাখ্যা নিয়ে আলোচনা করি।
যাতে খুব সহজেই নিজের স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন বাছাই করতে পারেন।
প্রশ্ন: সানস্ক্রিন কি ?
উ: সানস্ক্রিন হলো একটি স্কিনকেয়ার প্রোডাক্ট যা ত্বককে সূর্যের অতিবেগুনী রশ্মি বা UV ray থেকে ত্বককে রক্ষা করে।
অতিবেগুনী রশ্মি ( UV rays) হলো এমন এক ধরনের অদৃশ্য আলো যা আমাদের চোখে দেখা যায় না,
কিন্তু ত্বক ও স্বাস্থের ওপর গভীরভাবে প্রভাব ফেলে।
এর তরঙ্গদৈর্ঘ্যে সাধারণ আলো এর চেয়ে ছোট এবং এক্স- রে এরচেয়ে বড়।
অতিবেগুনী রশ্মি মূলত তিন ধরনের তবে সানস্ক্রিন এর ক্ষেত্রে আমরা অবশ্যই UVA এবং UVB এ দু’টির উপস্থিতি আছে নাকি সেটা দেখে কিনবো।
UVA : UVA এর A দ্বারা Aging বুঝিয়ে থাকে, অর্থাৎ এটি ত্বকের বলিরেখা ও বার্ধক্য বাড়ায়।
▪️ ত্বকের ক্যান্সার এর ঝুঁকি বাড়ায়।
▪️ত্বকের গভীরে ঢুকে যায়।
▪️ জানালার কাঁচ দিয়েও প্রবেশ করতে পারে।
▪️ এটি পৃথিবীতে সবচেয়ে বেশি পৌঁছায় ( প্রায় ৯৫%)।
UVB : UVB এর B দ্বারা Burn বোঝায়, অর্থাৎ এতে ত্বক পুড়ে যায়, সানবার্ন হয়।
▪️ত্বকের ক্যান্সারের প্রধান কারন।
▪️ত্বকের ওপরের স্তরে কাজ করে।
▪️আংশিকভাবে পৃথিবীতে পৌঁছায়।
▪️ ত্বকে Vitamin- D তৈরিতেও সহায়তা করে।
সুতরাং, UV রশ্মির প্রভাবে
ত্বকে – সানবার্ন, দাগ, বার্ধক্য, ক্যান্সার
চোখে- ছানি, চোখের রোগ
ইমিউন সিস্টেম – রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে।
প্রশ্ন: দিনের কোন সময়ে UV রশ্মির মাত্রা সবচেয়ে বেশি থাকে ?
উ: সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
প্রশ্ন : এ থেকে কিভাবে বাঁচা যায় ?
উ: সানস্ক্রিন ব্যবহার, ছাতা, টুপি, সানগ্লাস ব্যবহার , ফুল হাতার পোশাক পরা,
সরাসরি রোদে বেশি সময় না থাকা।
সানস্ক্রিন এর ধরনঃ
বাজারে দুই ধরনের সানস্ক্রিন পাওয়া যায়
১. কেমিক্যাল সানস্ক্রিনঃ
▪️ত্বকে ঢুকে UV রশ্মি শোষণ করে এবং তাপ হিসেবে বের করে দেয়
▪️ হালকা, সহজে ত্বকে মিশে যায়, যার ফলে প্রায় সব ধরনের ত্বকেই মানানসই
▪️ দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত
▪️ মেক-আপ এর নিচে ব্যবহার করা যায়
▪️ সাধারণত পানি বা ঘামে বেশি টিকে থাকে।
অসুবিধাঃ
▫️ প্রেগন্যান্সি বা ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য সুরক্ষিত নয়।
▫️ সেন্সিটিভ স্কিন এ জ্বালাতন করতে পারে।
▫️ সাথে সাথে কাজ শুরু করে না, ২০-৩০ মিনিট আগে লাগাতে হয়।
▫️ চোখে গেলে জ্বালা পোড়া করে।
২. মিনারেল বা ফিজিক্যাল সানস্ক্রিনঃ
যেসব সানস্ক্রিন এ Zinc oxide এবং Titanium Dioxide থাকে তাদেরকে মিনারেল সানস্ক্রিন বলে।
▪️ UVA এবং UVB দুইটা থেকেই সুরক্ষা দেয়।
▪️ Sensitive skin friendly।
▪️ সাথে সাথে কাজ শুরু করে।
▪️ শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ।
▪️ চোখে গেলে তুলনামূলক জ্বালা পোড়া কম হয়।
অসুবিধাঃ
▫️ White cast দেয়।
▫️ ঘন টেক্সচার, যার ফলে ত্বকে ভারি লাগে।
▫️ সহজে মুছে য…
প্রশ্ন : যে কোনো সানস্ক্রিন কেনার আগে কি দেখবো ?
উ: SPF 30 বা তার বেশি হতে হবে।
উচ্চ সুরক্ষার জন্য PA+++ অথবা PA++++ দেখে কিনতে হবে।
প্রশ্ন : সঠিকভাবে সানস্ক্রিন ব্যবহার এর নিয়ম কি ?
উ: ১. বাইরে যাওয়ার ২০-৩০ মিনিট আগে লাগাতে হবে ।
২. মুখ, গলা, হাত, পা যেসব জায়গা রোদ লাগে সবজায়গা লাগাতে হবে ।
৩. প্রতি ২-৩ ঘন্টা পরপর আবার লাগাতে হবে, বিশেষ করে ঘাম বা পানি বেশি লাগলে ।
৪. জানালা থেকে সরাসরি UV রশ্মি ভেতরে ঢুকতে পারে তাই আলো আসে এমন জায়গা থাকলে বাসায় ও সানস্ক্রিন ব্যবহার জরুরী ।
৫. দুই আঙুল বা এক চামচ সমপরিমাণ লাগাতে হবে ।
প্রশ্ন : কারা ব্যবহার করতে পারবে ?
উ: বয়স বা লিঙ্গ নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারবে।
ক্রেডিটঃ নাজনীন নাহার
আরো পড়ুন-
স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা ক্ষতি করে, তা আমাদের সকলের পক্ষেই প্রায় অজানা
সপ্তাহে চার দিন কাজ শরীর ও মনের জন্য ভালো
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।