অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

গাজা হত্যাযজ্ঞে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ৪৫০ ইহুদির আহ্বান

গাজা থেকে ধোঁয়া উড়ছে
ফন্ট সাইজ:
Shares

গাজা উপত্যকায় “অবিবেচনাপ্রসূত গণহত্যা” চালানোর অভিযোগে ইসরায়েলি সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বজুড়ে ৪৫০ জনেরও বেশি বিশিষ্ট ইহুদি ব্যক্তিত্ব। তারা জাতিসংঘ ও বিশ্বনেতাদের উদ্দেশে এক খোলা চিঠিতে এই দাবি জানান।

বুধবার দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে বলা হয়েছে, এই চিঠিতে প্রাক্তন ইসরায়েলি কর্মকর্তা, লেখক, শিল্পী ও মানবাধিকার কর্মীরা ইসরায়েলের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে পরিচালিত নীতির জন্য জবাবদিহিতা নিশ্চিত করার দাবি করেছেন।

চিঠিতে বলা হয়েছে, “আমরা ভুলিনি যে মানবজীবন রক্ষার জন্য প্রণীত বহু আইন, সনদ ও কনভেনশন হলোকস্টের পর প্রতিষ্ঠিত হয়েছিল। অথচ আজ ইসরায়েল সেই আইনগুলিকে নির্লজ্জভাবে লঙ্ঘন করছে।”

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরায়েলি সংসদ (নেসেট)-এর সাবেক স্পিকার আভ্রাহাম বার্গ, আলোচক ড্যানিয়েল লেভি, লেখক নাওমি ক্লেইন ও মাইকেল রোজেন, চলচ্চিত্র নির্মাতা জোনাথন গ্লেজার, এবং অভিনেতা ওয়ালেস শন ও ইলানা গ্লেজার।

চিঠিতে বিশ্ব সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে
আন্তর্জাতিক আদালতের রায়কে সম্মান করতে, ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে, লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করতে, এবং গাজায় মানবিক সহায়তার পথ উন্মুক্ত করতে।

এছাড়া তারা “শান্তি ও ন্যায়বিচারের পক্ষে কথা বলা ব্যক্তিদের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের মিথ্যা অভিযোগ” নিন্দা করেছেন।

“আমরা গভীর বেদনায় মাথা নত করছি, কারণ ক্রমশ স্পষ্ট হচ্ছে যে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার আইনি সংজ্ঞার মধ্যে পড়ে,” চিঠিতে বলা হয়েছে।

চিঠিটি বিশ্বব্যাপী ইহুদি সমাজের মধ্যেও ইসরায়েলি নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান সমালোচনার ইঙ্গিত দেয়। দ্য গার্ডিয়ান উদ্ধৃত এক জরিপ অনুযায়ী, ৬১% মার্কিন ইহুদি বিশ্বাস করেন যে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে, এবং ৩৯% মনে করেন এটি গণহত্যা।

স্বাক্ষরকারীরা বলেন, “ফিলিস্তিনিদের সঙ্গে আমাদের সংহতি ইহুদি ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, বরং মানবিকতার প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন।”

আরো পড়ুন- উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে ‘অধ্যাদেশ’ জারির আহ্বান
ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসের সাবজেলে ১৫ সেনা কর্মকর্তা কারোর হাতে নেই হাতকড়া!
ধর্ষক হিন্দু হওয়াতে বিচার ব্যবস্থায় বিলম্ব।
“মুসলিম শিক্ষার্থী ধর্ষণ সহ কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার” বুয়েট ছাত্র

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top