অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি

ফন্ট সাইজ:
Shares

প্রতিরক্ষা খাতে সহযোগিতা এগিয়ে নিতে ১০ বছর মেয়াদী একটি কাঠামো চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র ও ভারত।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার কুয়া লালামপুরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়।

হেগসেথ এক এক্স পোস্টে বলেন, “এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা’ আরও জোরদার করবে।”

টাইমস অব ইনডিয়া লিখেছে, মালয়েশিয়ায় আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে এই বৈঠকে মিলিত হন রাজনাথ সিং ও পিট হেগসেথ।

রাজনাথ সিং পরে বলেন, “আমরা আগে তিনবার ফোনে আলাপ করেছি। এডিএমএম-প্লাস সম্মেলনের পাশাপাশি আপনার সঙ্গে (পিট হেগসেথ) ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত।

“এই মুহূর্তে, প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আজ একটি নতুন অধ্যায় সূচনা হচ্ছে বলে আমি অনুভব করছি। আমি আত্মবিশ্বাসী, আপনার নেতৃত্বে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top