গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে হাবিল চৌধুরী নামে এক মেস মালিকের বিরুদ্ধে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা গ্রামের সোবহান সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রী গোবরা ইউনিয়ন পরিষদের পাঠাগারের বারান্দায় তার বন্ধুর সঙ্গে বসে ছিলেন। হঠাৎ অভিযুক্ত হাবিল চৌধুরী এসে তাদের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে হাবিল ওই ছাত্রীকে কয়েকটি থাপ্পড় দেন। বিষয়টি জানাজানি হলে পালিয়ে যান অভিযুক্ত মেস মালিক। এ ঘটনার বিচার দাবি করেছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফ হোসেন জানান, আমরা ভুক্তভোগী শিক্ষার্থীর খোঁজখবর নিয়েছি। তার সম্মতি সাপেক্ষে আইনি ব্যবস্থা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।