অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

সিলেট ছাত্র ইউনিয়নের সভাপতিসহ গ্রেফতার ৩

গ্রেফতার
ফন্ট সাইজ:
Shares

সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিক আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে এবার ছাত্র ইউনিয়নের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে তাদের আটক করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার এবং মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে এই তিনজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল এবং শাবিপ্রবির সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েল ও শান্ত তালুকদার।

উল্লেখ্য, এর আগে গত শনিবার সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয় থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকেরা। এতে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। ওই আন্দোলনে সংগঠক হিসেবে বাসদ ও সিপিবির নেতারা সম্পৃক্ত আছেন বলে পুলিশ জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top