অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড, আর্সেনালের ম্যাক্স ডাউম্যানের

ফন্ট সাইজ:
Shares

আর্সেনালের তরুণ প্রতিভা ম্যাক্স ডাউম্যান মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস সৃষ্টি করেছেন। মাত্র ১৫ বছর ৩০৮ দিন বয়সে তিনি ইউরোপের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন।

স্লাভিয়া প্রাহার বিপক্ষে গানার্সদের ৩-০ গোলের জয়ে ম্যাচের ৭৩তম মিনিটে বেঞ্চ থেকে নেমে লিয়ান্দ্রো ট্রসার্ডের স্থলাভিষিক্ত হন এই কিশোর। এর মাধ্যমে তিনি ২০২০ সালে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ইউসুফা মৌকোকোর গড়া রেকর্ডটি ভেঙে দেন। মৌকোকো তখন ১৬ বছর ১৮ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক করেছিলেন।

ডাউম্যান ছাড়িয়ে গেছেন আরও কয়েকজন প্রতিভাবান তরুণ খেলোয়াড়কে যাদের মধ্যে রয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল (১৬ বছর ৬৮ দিন) ও লিওঁর রায়ান চেরকি (১৬ বছর ১০২ দিন)।

এই রেকর্ডটি এক সময় ২৬ বছর ধরে নিজের দখলে রেখেছিলেন সেলেস্টিন বাবায়ারো, যিনি ১৯৯৪ সালে ১৬ বছর ৮৬ দিনে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক করেছিলেন। তবে গত ছয় বছরে প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ চারজন খেলোয়াড়ের অভিষেক হয়েছে যা প্রমাণ করে, ইউরোপের বড় ক্লাবগুলো এখন তরুণদের সুযোগ দিতে আরও আগ্রহী।

এটাই প্রথম নয়, ইউরোপীয় ফুটবলে ডাউম্যানের নাম আগে থেকেই ইতিহাসে লেখা আছে। মাত্র ১৪ বছর বয়সে আর্সেনালের হয়ে আটলান্টার বিপক্ষে গোল করে তিনি উয়েফা যুব লীগে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন।

এছাড়া, গত মৌসুমে তিনি হয়েছিলেন প্রিমিয়ার লিগ ২ এর সর্বকনিষ্ঠ খেলোয়াড়, আর চলতি মৌসুমে লিডস ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে অভিষেক করে প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখান (রেকর্ডধারী তার সতীর্থ ইথান নওয়ানেরি)।

মিকেল আর্তেতা ইতোমধ্যে তাকে প্রথম দলেই বিশ্বাস দেখিয়েছেন।
ব্রাইটনের বিপক্ষে লীগ কাপের চতুর্থ রাউন্ডে শুরুর একাদশে সুযোগ পেয়ে তিনি আর্সেনালের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবেও স্বীকৃতি পান।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বকনিষ্ঠ খেলোয়াড়দের তালিকা

১. ম্যাক্স ডাউম্যান (আর্সেনাল) – ১৫ বছর ৩০৮ দিন
স্লাভিয়া প্রাহা ০-৩ আর্সেনাল, ৪ নভেম্বর ২০২৫
২. ইউসুফা মৌকোকো (ডর্টমুন্ড) – ১৬ বছর ১৮ দিন
জেনিট ১-২ ডর্টমুন্ড, ৮ ডিসেম্বর ২০২০
৩. লামিনে ইয়ামাল (বার্সেলোনা) – ১৬ বছর ৬৮ দিন
বার্সেলোনা ৫-০ অ্যান্টওয়ার্প, ১৯ সেপ্টেম্বর ২০২৩
৪. সেলেস্টিন বাবায়ারো (আন্ডারলেখ্ট) – ১৬ বছর ৮৬ দিন
স্টুয়া ১-১ আন্ডারলেখ্ট, ২৩ নভেম্বর ১৯৯৪
৫. রায়ান চেরকি (লিওঁ) – ১৬ বছর ১০২ দিন
জেনিট ২-০ লিওঁ, ২৭ নভেম্বর ২০১৯

হালান্ডের পুরনো ক্লাবের বিপক্ষে ম্যানচেস্টার সিটির লড়াই
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল–অ্যাথলেটিক ক্লাবের লড়াই
কারাবাগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির টানা তৃতীয় জয়ের সুযোগ
ইনজুরিতে ভুগছে বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বড় চ্যালেঞ্জ
অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে হারাল লিভারপুল, ফ্লপ এমবাপ্পে
লুইস দিয়াজের জোড়া গোলে বায়ার্নের দাপুটে জয় পিএসজির বিপক্ষে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top