চট্টগ্রামের বন্দর নগরীতে নির্বাচনী প্রচারণার সময় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় পূর্ব বায়েজিদ হামজারবাগ (চালিটাটি) এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত এবং এরশাদ উল্লাহসহ আরও দুজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম সরোয়ার বাবলা (৪৮)। তবে তার বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে এরশাদ উল্লাহর প্রচারণা চলার সময় হঠাৎ সশস্ত্র দুর্বৃত্তরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সরোয়ার মারা যান এবং আরও দুজন গুলিবিদ্ধ হন।
আহতদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ এবং যুবদল নেতা শান্ত। তাদের চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি আরিফুর রহমান বলেন, “হামলায় কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এদিকে একই দিনে কক্সবাজারে এক বিএনপি নেতার মৃতদেহ উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।
টিকটকে প্রেম, তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।