অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:
Shares

নারায়ণগঞ্জে আড়াইহাজারে ভাবির কাছে টাকা ধার চেয়ে না পেয়ে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

আদালতের নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ জুলাই রাতে ভাবি রাজিয়া সুলতানার কাছে টাকা ধার চান দেবর সাদিকুর রহমান। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেবর সাদিকুর রহমান ধারালো বঁটি দিয়ে কুপিয়ে রাজিয়াকে হত্যা করেন। বিষয়টি দেখে ফেলায় রাজিয়ার ছেলে তালহাকেও (৮) কুপিয়ে হত্যা করে আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় সাদিকুর।

এ ঘটনার পর দিন নিহত রাজিয়া সুলতানার মা তাসলিমা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তদন্ত করে দেবর সাদিকুর রহমানের সংশ্লিষ্টতা পেয়ে তাকে গ্রেফতার করে। পরে সাদিকুর রহমান হত্যার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। পুলিশ তদন্ত শেষে সাদিকুর রহমানকে আসামি করে আদালতে অভিযাগপত্র দাখিল করে।

রায় ঘোষণার সময় আসামি সাদিকুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ জানান, সাদিকুর রহমান ছিল নেশাগ্রস্ত। রাজিয়ার স্বামী বিদেশে ছিলেন। দুই বছর আগে মারা যান। সেই কারণে তার ধারণা ছিল ভাবি রাজিয়ার কাছে অনেক টাকাপয়সা আছে। এজন্য বাসায় ঢুকে ভাবির কাছে টাকাপয়সা চান। না পেয়ে ভাবি ও ভাতিজাকে হত্যা করেন।

তিনি বলেন, ন্যায়বিচার পেয়েছি। উচ্চ আদালতের মাধ্যমে রায় কার্যকর করার দাবি জানাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top