অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

ব্রাহ্মণবাড়িয়ায় রাতভর যানজট, সড়কের মাঝেই ধান মাড়ানো হচ্ছে!

ফন্ট সাইজ:
Shares

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সড়কে বৃহস্পতিবার রাতভর তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভোরের দিকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও সকালে চমকে ওঠেন অনেকে যানজটের মাঝেই সড়কের উপর ধান মাড়ানোর দৃশ্য!

শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে এমনই চিত্র দেখা গেছে।
দীর্ঘ সারি গাড়ির মাঝখানে স্থানীয় কয়েকজন কৃষক রাস্তার উপর ধান শুকাতে ও মাড়াতে ব্যস্ত।
এতে একদিকে সড়ক ধুলাবালিতে ভরে যাচ্ছে, অন্যদিকে গাড়িচলাচল আরও বাধাগ্রস্ত হচ্ছে।

ভুক্তভোগী যাত্রী শুয়াইব আহমদ বলেন, “রাতভর গাড়িতে আটকে ছিলাম। সকালে দেখি রাস্তার মাঝখানে মানুষ ধান মাড়াচ্ছে! এটা দেখার পর সত্যিই হতাশ হয়ে পড়েছি। সড়ক যদি এমনভাবে ব্যবহার হয়, তাহলে যানজট কমবে কীভাবে?”

স্থানীয়রা জানান, আশপাশে ধান শুকানোর পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকেই সড়কের উপরেই ধান শুকান।
তবে এতে দুর্ঘটনার ঝুঁকি ও যানজট দুটোই বাড়ছে।

ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সড়কে ধান মাড়ানোর বিষয়টি আমরা জানি না। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল বলছে, সড়কের উপর কৃষিকাজ করা শুধু বেআইনি নয়, এটি বড় ধরনের দুর্ঘটনার কারণও হতে পারে। দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

চট্টগ্রামে বন্দুকধারীর হামলায় একজন নিহত, বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ আহত
টিকটকে প্রেম, তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top