অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

ব্রুজের বিপক্ষে ড্রয়ে বার্সা হতাশ- ফ্রেঙ্কি ডি জং

ফন্ট সাইজ:
Shares

স্পোর্টস ডেস্ক, বার্সেলোনার সাম্প্রতিক ফর্ম যেন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
লা লিগার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর এবার চ্যাম্পিয়নস লিগেও থমকে গেল কাতালানরা। বেলজিয়ামের ক্লাব ক্লাব ব্রুজের মাঠে রোমাঞ্চকর ম্যাচে ৩–৩ গোলে ড্র করেছে তারা।

“এটা এমন একটা খেলা, আমার মনে হয় আমাদের জেতা উচিত ছিল, কিন্তু আমাদের আরও ভালো করতে হবে। কিছু জায়গায় আমাদের সামঞ্জস্য আনা দরকার যদি তুমি তিনটা গোল খাও, তাহলে জেতা কঠিন।”-ফ্রেঙ্কি ডি জং

মৌসুমজুড়েই রক্ষণভাগ নিয়ে ভুগছে বার্সেলোনা।
কোচ হান্সি ফ্লিক জানিয়ে দিয়েছেন, তবু তারা নিজেদের খেলার ধরণ বদলাবেন না।

“আমরা আমাদের স্টাইল পরিবর্তন করব না। আমরা বার্সা আমাদের ডিএনএ আলাদা,” বলেন ফ্লিক।

কিন্তু মাঠের বাস্তবতা বলছে অন্য কথা। ম্যাচের শুরুতেই ব্রুজ লিড নেয় জান ব্রেইডেল স্টেডিয়ামে ট্রেসোল্ডির পাসে ফোর্বস গোল করেন। সেই আক্রমণই যেন বার্সার রক্ষণে ফাটল ধরিয়ে দেয়।

কিছুক্ষণ পরই ফেরান টোরেস ও ফার্মিন লোপেজের দুর্দান্ত সমন্বয়ে সমতা ফেরায় বার্সা, তবে ব্রুজের ফরোয়ার্ড ফোর্বস আবারও আঘাত হানেন। পর্তুগিজ উইঙ্গার জোলিসের পাসে দ্বিতীয়বার বল পাঠান জালে।

তরুণ তারকা লামিন ইয়ামাল আবারও দলের প্রাণ হয়ে উঠেছিলেন।
বিরতির আগে টোরেসের জন্য তৈরি করেন নিখুঁত সুযোগ, কিন্তু শট যায় বাইরে।
দ্বিতীয়ার্ধে এরিক গার্সিয়ার প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে, আর একের পর এক সুযোগ হারায় বার্সা।

অবশেষে ইয়ামাল-লোপেজের দারুণ সমন্বয়ে আসে সমতার গোল।
লোপেজের ব্যাকহিল পাসে বল পেয়ে ইয়ামাল নিখুঁত ফ্লিকে গোলরক্ষক নর্ডিন জ্যাকার্সকে পরাস্ত করেন।

তবে ফোর্বস আবারও আলোচনায় প্রথমে গোলের সুযোগ নষ্ট, পরে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন।
শেষ মুহূর্তে বার্সা সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায়। ইয়ামালের শট বিপজ্জনকভাবে ডিফ্লেক্ট হলেও গোলরক্ষক জ্যাকার্স অসাধারণ সেভ দেন।

অতিরিক্ত সময়ে গোলরক্ষক ওজসিচ সজেসনির একটি ভুলে রোমিও ভার্মান্ট বল জালে পাঠান, কিন্তু VAR জানিয়ে দেয় ফাউল হয়েছে, গোল নয়!

ম্যাচ শেষে ডিফেন্ডার এরিক গার্সিয়া বলেন, “তারা খুব সহজেই বিপদ তৈরি করেছিল। মাত্র কয়েকটা পাসেই তারা আমাদের ডিফেন্সে ঢুকে পড়েছিল। এটা এমন কিছু, যা আমাদের দ্রুত ঠিক করতে হবে।”

ফলাফল: ক্লাব ব্রুজ ৩ – ৩ বার্সেলোনা
বার্সার গোল: টোরেস, লোপেজ, ইয়ামাল
ব্রুজের গোল: ফোর্বস (২), জোলিস

হালান্ডের পুরনো ক্লাবের বিপক্ষে ম্যানচেস্টার সিটির লড়াই
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল–অ্যাথলেটিক ক্লাবের লড়াই
কারাবাগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির টানা তৃতীয় জয়ের সুযোগ
ইনজুরিতে ভুগছে বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বড় চ্যালেঞ্জ
অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে হারাল লিভারপুল, ফ্লপ এমবাপ্পে
লুইস দিয়াজের জোড়া গোলে বায়ার্নের দাপুটে জয় পিএসজির বিপক্ষে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top