অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: মঞ্জুরুল ইসলাম

ফন্ট সাইজ:
Shares

বাংলাদেশের নারী ক্রিকেটের সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২২ সালের নারী বিশ্বকাপের সময় দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে যৌন হয়রানি করেছিলেন।

অভিযোগের বিষয়ে মঞ্জুরুল ইসলাম অবশ্য এটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অস্বীকার করেছেন।
বর্তমানে চীনে থাকা তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি-কে বলেন, “সবই মিথ্যা অভিযোগ, দলের অন্য সদস্যদের জিজ্ঞাসা করলেই সত্য জানা যাবে।”

পরে নিজের ফেসবুক পোস্টে মঞ্জুরুল লিখেছেন, “বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন।
এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিকরা এবং শুভাকাঙ্খীরা আমার বক্তব্য জানতে যোগাযোগ করছেন।
আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে।”

বৃহস্পতিবার গভীর রাতে বিসিবি জানায়, জাহানারার অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে,
যা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
মঞ্জুরুল জানিয়েছেন, তিনি বিসিবি বা রাষ্ট্রীয় যেকোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত এবং প্রকৃত সত্য প্রকাশ পেলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন।

এদিকে সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি চাইলে আইনি সহায়তা পাবেন। তিনি আরও যোগ করেন, যৌন হয়রানির মতো ঘটনা দেশের ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি এবং অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায় তা নিশ্চিত করতে হবে।

হালান্ডের পুরনো ক্লাবের বিপক্ষে ম্যানচেস্টার সিটির লড়াই
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল–অ্যাথলেটিক ক্লাবের লড়াই
কারাবাগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির টানা তৃতীয় জয়ের সুযোগ
ইনজুরিতে ভুগছে বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বড় চ্যালেঞ্জ
অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে হারাল লিভারপুল, ফ্লপ এমবাপ্পে
লুইস দিয়াজের জোড়া গোলে বায়ার্নের দাপুটে জয় পিএসজির বিপক্ষে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top