জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে রবার্ট লেওয়ানডোস্কিকে দলে ভেড়ানোর বিষয়ে আগ্রহ দেখাচ্ছে ইতালির ক্লাব এসি মিলান। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার এই পোলিশ স্ট্রাইকারকে নিয়ে ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে রসোনেরিরা, জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম স্পোর্টইটালিয়া।
মিলানের লক্ষ্য পরিষ্কার একজন অভিজ্ঞ ও প্রমাণিত গোলস্কোরার খুঁজে পাওয়া, যিনি দলের আক্রমণভাগে ধারাবাহিক গোলের নিশ্চয়তা দিতে পারবেন।
সাম্প্রতিক ম্যাচগুলোতে গোলের সুযোগ সৃষ্টি হলেও তা কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ জানুয়ারিতে নতুন নাম খুঁজছে।
গত এক দশক ধরে জার্মানি, স্পেন ও ইউরোপে গোলের মেশিন হিসেবে পরিচিত লেওয়ানডোস্কি।
তার অভিজ্ঞতা ও পেনাল্টি বক্সে উপস্থিতি মিলানের আক্রমণভাগে স্থিতি ও নেতৃত্ব যোগ করবে বলে মনে করছে ক্লাবটি। তাকে শুধু একজন তারকা খেলোয়াড় হিসেবেই নয়, বরং তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে যেমনটি সম্প্রতি লুকা মড্রিচের ক্ষেত্রে হয়েছে।
মিলান তাই মৌসুমের মাঝপথে তুলনামূলকভাবে সাশ্রয়ী একটি “ফ্রি ট্রান্সফার” বা কম খরচের চুক্তির সম্ভাবনা যাচাই করছে। তবে ক্লাব সূত্রে জানানো হয়েছে, জানুয়ারিতে এই চুক্তি বাস্তবায়ন করা বেশ জটিল হবে।
লোওয়ানডোস্কি নিজে আপাতত বার্সেলোনায় থাকতে আগ্রহী।
জানা গেছে, প্রয়োজনে তিনি বেতন কমিয়ে নতুন কোচ হানসি ফ্লিকের অধীনে আরও একটি মৌসুম কাটাতে প্রস্তুত। অন্যদিকে, বার্সেলোনা মাঝ মৌসুমে তার প্রধান স্ট্রাইকারকে ছেড়ে দিতে অনিচ্ছুক, কারণ আর্থিক সীমাবদ্ধতা ও বিকল্প খেলোয়াড়ের অভাব তাদের হাতে খুব কম সুযোগ রেখেছে।
তবে মৌসুম শেষে কাতালান ক্লাবটি পুরো পরিস্থিতি পুনর্মূল্যায়ন করবে লোওয়ানডোস্কির পারফরম্যান্স,
নতুন স্ট্রাইকারের প্রাপ্যতা ও বেতন কাঠামো বিবেচনা করে।
সেই সময় যদি বার্সা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এসি মিলান তার সম্ভাব্য নতুন গন্তব্যগুলোর একটি হতে পারে।
হালান্ডের পুরনো ক্লাবের বিপক্ষে ম্যানচেস্টার সিটির লড়াই
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল–অ্যাথলেটিক ক্লাবের লড়াই
কারাবাগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির টানা তৃতীয় জয়ের সুযোগ
ইনজুরিতে ভুগছে বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বড় চ্যালেঞ্জ
অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে হারাল লিভারপুল, ফ্লপ এমবাপ্পে
লুইস দিয়াজের জোড়া গোলে বায়ার্নের দাপুটে জয় পিএসজির বিপক্ষে
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।