নারী বক্সিং কিংবদন্তি ক্রিস্টি মার্টিনের জীবন অবলম্বনে নির্মিত চলচ্চিত্র “ক্রিস্টি”-তে অভিনয়ের জন্য সিডনি সুইনি নিজেকে সম্পূর্ণভাবে ঢেলে দিয়েছেন এমনকি শারীরিকভাবে ভিন্ন এক রূপে হাজির হতে হয়েছিল তাকে।
টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (TIFF) ভ্যারাইটি কে দেওয়া এক সাক্ষাৎকারে সুইনি জানান,
বক্সিং দৃশ্যগুলোর শুটিংয়ের সময় তিনি সত্যিই মার খেয়েছিলেন।
“আমি সত্যিই পিটুনি খেয়েছিলাম” “টেকগুলির ফাঁকে ফাঁকে মুখে বরফের প্যাক ধরতে হত।
এক পর্যায়ে আমার চোখে পাগলাটে রকমের কালো দাগ পড়ে গিয়েছিল।”- বললেন সুইনি
এক সপ্তাহ জুড়ে তিনি টানা সব বক্সিং দৃশ্যের শুটিং সম্পন্ন করেন,
আর দিনের ১২ ঘণ্টা শুট শেষে অতিরিক্ত দুই ঘণ্টা প্রশিক্ষণ চালিয়ে যেতেন।
“পুরো সপ্তাহটা ছিল ভীষণ ক্লান্তিকর,” বললেন তিনি।
৫ সেপ্টেম্বর TIFF এ তুমুল করতালিতে প্রিমিয়ার হওয়া এই ছবিতে দর্শকরা এক ভিন্ন সিডনি সুইনিকে দেখতে পাবেন গ্ল্যামারহীন, রুক্ষ এক যোদ্ধা, যিনি রিংয়ে অপরাজেয় হলেও ঘরে পারিবারিক সহিংসতার শিকার।
বেন ফস্টার অভিনয় করেছেন তার প্রশিক্ষক ও স্বামীর চরিত্রে, যিনি তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন।
পরিচালক ডেভিড মিচোড বলেন, “আমি জানতাম সিডনি নিজেই এক যোদ্ধা। আমি তাকে প্রথম ‘রিয়েলিটি’ ছবিতে দেখেছিলাম, সেখানেই বুঝেছিলাম তার অভিনয়ের গভীরতা। ক্রিস্টির চরিত্রে তাকে নেওয়া তাই একদম স্বাভাবিক সিদ্ধান্ত ছিল।”
এই চরিত্রের জন্য সুইনি ৩০ পাউন্ড ওজন বাড়িয়েছিলেন। “আমার সঙ্গে একজন পুষ্টিবিদ, ওজন প্রশিক্ষক এবং বক্সিং কোচ কাজ করেছেন,” জানালেন তিনি। “আমরা ক্যালোরি বাড়িয়েছিলাম, প্রচুর প্রোটিন শেক, সাপ্লিমেন্ট, স্মকারস, পিনাট বাটার–জেলি স্যান্ডউইচ, মিল্কশেক সবকিছু খেতাম। আমি প্রায় সারাক্ষণই খাচ্ছিলাম, কারণ আমরা এতটাই সক্রিয় ছিলাম যে খাওয়া শেষ হতেই সব পুড়ে যেত।”
তিনি আরও বলেন, “আমাকে এমন পোশাক পরতে হতো যার কোমরে ইলাস্টিক থাকে, কারণ আমার শরীরে দ্রুত পরিবর্তন হচ্ছিল।”
ব্ল্যাক বিয়ার প্রযোজিত “ক্রিস্টি” ৭ নভেম্বর মুক্তি পেয়েছে, এবং ইতোমধ্যেই ছবিটি পুরস্কার মৌসুমে আলোচনায় এসেছে। “ইউফোরিয়া” ও “দ্য হোয়াইট লোটাস” এর জন্য দুটি এমি মনোনয়ন পাওয়া সিডনি সুইনি এখন সম্ভাব্য অস্কার মনোনয়ন নিয়েও আলোচনায়।
“আমি খুশি যে ক্রিস্টির গল্পটা সবার সামনে আসছে,” – সুইনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।