প্রায় এক দশকের বন্ধুত্ব, অগণিত স্মৃতি আর একসাথে বড় হয়ে ওঠার গল্প।
স্ট্রেঞ্জার থিংস-এর ফাইনাল সিজনের প্রিমিয়ারে মিলি ববি ব্রাউনকে “আমার জীবনের সেরা বন্ধু” বলে অভিহিত করলেন নোয়া শ্ন্যাপ।
৬ নভেম্বর (বৃহস্পতিবার) হলিউডের বিখ্যাত টিসিএল চাইনিজ থিয়েটারে অনুষ্ঠিত হয় নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজটির পঞ্চম ও শেষ সিজনের প্রিমিয়ার অনুষ্ঠান।
সেখানে সহশিল্পী মিলি ববি ব্রাউনসহ পুরো কাস্টের সঙ্গে হাজির ছিলেন ২১ বছর বয়সী নোয়া।
মাত্র ১১ বছর বয়সে উইল বাইয়ার্স চরিত্রে অভিনয় শুরু করা নোয়া স্মৃতিচারণা করতে গিয়ে বলেন,
“এই শো শুধু ভয়ের গল্প নয়, এটি বন্ধুত্ব, সংযোগ ও ভিন্নতাকে গ্রহণ করার গল্প। এটি আমাদের শেখায় নিজের মতো করে গর্বিত থাকতে।”
তিনি আরও যোগ করেন, “মিলি আমার জীবনের সেরা বন্ধু। তবে পুরো টিমই আমার কাছে পরিবারের মতো। আমাদের সম্পর্কের এই বন্ধনই পর্দায় ফুটে ওঠে, আর এজন্য আমি কৃতজ্ঞ।”
নিজের ক্যারিয়ারের শুরুর দিকের নিজের উদ্দেশে এক পরামর্শও দেন নোয়া “সবসময় নিজের প্রতি সৎ থেকো। কাউকে তোমার আলো ম্লান করতে দিও না, কারণ চোখের পলকেই সময় কেটে যাবে, আর তুমি ফাইনাল সিজনের রেড কার্পেটে দাঁড়িয়ে বিদায় জানাবে।”
শেষ সিজনের স্ক্রিপ্ট হাতে পাওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেন নোয়া। “স্ক্রিপ্টটা প্রথমবার পড়ে আমি অবিশ্বাস্যভাবে অভিভূত হয়েছিলাম। গোসল করতে করতে চেঁচিয়ে মাকে ডাকছিলাম, ‘তুমি এটা পড়তেই হবে!’”
ডাফার ব্রাদার্সের তৈরি এই ফাইনাল সিজনটি তিনটি ভলিউমে মুক্তি পাবে।
সিরিজের গল্প এবার ১৯৮৭ সালের শরৎকালকে কেন্দ্র করে এগোবে বলে জানা গেছে।
মুক্তির তারিখসমূহ:
ভলিউম ১: ২৬ নভেম্বর, রাত ৮টা (ET)
ভলিউম ২: ২৫ ডিসেম্বর
ফাইনাল ভলিউম: ৩১ ডিসেম্বর
এর আগের ১ থেকে ৪ সিজন এখনই নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ে দেখা যাচ্ছে।
সিনেমার জন্য ৩০ পাউন্ড ওজন বাড়ালেন সিডনি সুইনি
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।