একে তেহরান-মস্কো বাণিজ্য সম্পর্ক বিস্তারে গুরুত্বপূর্ণ মাইলফলক বিবেচনা করা হচ্ছে। এটি একই সঙ্গে ইরান, রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে নিয়মিত রেল যোগাযোগের পথও খুলে দিতে যাচ্ছে, বলেছে তেহরান টাইমস।
৬২টি কনটেইনারে ইরান ও ইরাকের জন্য কাগজজাত পণ্য, মণ্ড ও সংশ্লিষ্ট সামগ্রী নিয়ে যাওয়া ট্রেনটি মস্কোর প্রায় ৯০০ কিলোমিটার উত্তর থেকে যাত্রা শুরু করেছিল। কাজাখস্তান, তুর্কমেনিস্তান পার হয়ে ইনচে বরুন সীমান্ত দিয়ে ইরানে ঢুকে আপরিনে পৌঁছাতে এর ১২ দিন লেগেছে।
ইরান রেলওয়ের বাণিজ্য ও অপারেশনসের উপপ্রধান মোরতেজা জাফারি বলেছেন, জুনের দিকে আপরিন বন্দরে চীন থেকে প্রথম মালবাহী ট্রেন যাওয়ার পর এ পর্যন্ত পণ্যবাহী ৩০টি ট্রেন বন্দরটিতে পৌঁছেছে।
আগে মস্কো থেকে বন্দর আব্বাসে পণ্য পৌঁছাতে অনেক বেশি সময় লাগতো এবং তাতে খরচও বেশি পড়ত; ইরান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের সহযোগিতা এখন ওই সময় কমে ১৫ দিনে নেমে আসবে, বলেছেন রাশিয়ান রেলওয়েজ লজিস্টিকসের প্রধান নির্বাহী ওলেগ পলিভ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।