অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

গাজীপুরে ৬ আসন বিলুপ্তির প্রতিবাদে সড়ক অবরোধ

ফন্ট সাইজ:
Shares

গাজীপুরে নির্বাচন কমিশনের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসে গাজীপুর ৬ আসন বিলুপ্তির উদ্যোগের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।
বুধবার (১২ নভেম্বর) সকাল পৌনে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত টঙ্গীর কলেজগেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেন এবং হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শ্লোগান দেন “গাজীপুর ৬ আসন চাই, এলাকার মর্যাদা রক্ষা চাই।”
অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে উভয়মুখী পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গাজীপুর ৬ আসনটি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আসনটি বিলুপ্ত হলে এলাকার জনগণ তাদের রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

অবরোধে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মী ও হাজারো মানুষ।

স্থানীয় নেতারা জানান, গাজীপুর ৬ আসন রক্ষার দাবিতে তারা শিগগিরই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন।

পরে পুলিশের মধ্যস্থতায় সকাল সাড়ে দশটার দিকে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দেশের রিজার্ভের পরিমাণ জানাল কেন্দ্রীয় ব্যাংক
৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৬৮
নিখোঁজের ১১ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন গাইবান্ধার শান্তনা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top