অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

ক্যাম্পে ন্যুতে ফিরে বিদায় নিতে চান লিওনেল মেসি

ফন্ট সাইজ:
Shares

আর্জেন্টিনা ও বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি জানিয়েছেন, তিনি সম্প্রতি সংস্কারকৃত ন্যু ক্যাম্প পরিদর্শন করেছেন এবং একদিন সেখানে ফিরে গিয়ে আনুষ্ঠানিকভাবে ‘বিদায়’ জানাতে চান।

৩৮ বছর বয়সী মেসি ২০২১ সালে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন ক্লাবের ভয়াবহ আর্থিক সংকটের কারণে।
এরপর তিনি যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-তে,
এবং দুই বছর পর যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে পাড়ি জমান।

ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি লিখেছেন, “গত রাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যেটি আমি ভীষণভাবে মিস করি। এমন এক জায়গায় যেখানে আমি ছিলাম অত্যন্ত সুখী যেখানে তোমরা আমাকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বানিয়েছিলে।”

তিনি আরও যোগ করেন, “আমি আশা করি, একদিন আবার ফিরব শুধু একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, বরং সেই বিদায়টা নিতে, যা আমি কখনও নিতে পারিনি”

উল্লেখ্য, গত শনিবার ইন্টার মিয়ামির হয়ে মেসি জোড়া গোল করে দলকে এমএলএস কাপ প্লে-অফের পরবর্তী পর্বে উঠতে সহায়তা করেন।

লেভানডফস্কির দুর্দান্ত হ্যাটট্রিকে বার্সেলোনার দারুণ জয়
লিভারপুলকে ৩–০ গোলে হারিয়ে গার্দিওলার ১০০০তম ম্যাচ উদযাপন
বায়ার্নের জয়ের ধারা থামিয়ে দিল ইউনিয়ন বেরলিন
রবার্ট লেওয়ানডোস্কির দিকে নজর দিচ্ছে এসি মিলান
ইনজুরিতে ভুগছে বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বড় চ্যালেঞ্জ
অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে হারাল লিভারপুল, ফ্লপ এমবাপ্পে
লুইস দিয়াজের জোড়া গোলে বায়ার্নের দাপুটে জয় পিএসজির বিপক্ষে

সম্পর্কিত বিষয়:

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top