অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি এবং বাসদ

জাতীয় নাগরিক পার্টি
ফন্ট সাইজ:
Shares

নির্বাচন কমিশনে চূড়ান্ত নিবন্ধন পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। 

দল দুটির বিরুদ্ধে কোনো অভিযোগ জমা না হওয়ায় সোমবার রাতে এ সংক্রান্ত গেজেট জারি করে নির্বাচন কমিশন। এর ফলে আসন্ন নির্বাচনে দল দুটি নিজ প্রতীকেই অংশ নিতে পারবে। 

বুধবার ইসির সংলাপে এ দুটি দলকে আমন্ত্রণও জানানো হয়েছে। বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধে অভিযোগ আসায় দলটির নিবন্ধন সোমবার পর্যন্ত চূড়ান্ত করেনি ইসি। নির্বাচন কমিশনের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, ৪ নভেম্বর কমিশন তিন দলকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ১২ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানানোর সময়সীমা নির্ধারণ করে। ওই সময়ের মধ্যে কোনো দাবি বা আপত্তি জমা হয়নি। এ তিন দলের মধ্যে শুধু বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধেই ১০ থেকে ১৫টি দাবি-আপত্তি কমিশনে জমা পড়ে। এসব আবেদন কমিশনের পর্যালোচনায় রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top