অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

নড়াইলে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

লাশ উদ্ধার
ফন্ট সাইজ:
Shares

নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় ইমদাদ শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যোগানিয়া বাজারের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত ইমদাদ শেখ উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত সিরাজুল শেখের  ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর ডুমুরিয়া গ্রামের গাছ ব্যবসায়ী সোহাগের সঙ্গে গাছ কেনাবেচা নিয়ে ইমদাদ শেখের বিরোধ চলছিল। প্রায় সাত-আট দিন আগে ওই ঘটনার জেরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনাও ঘটে। ঘটনাটি মীমাংসার জন্য সোমবার ইউপি চেয়ারম্যান চুন্নু শেখের ব্যক্তিগত অফিসে দুপক্ষের সালিশ বৈঠকের কথা ছিল।

এর আগে সন্ধ্যায় দুইপক্ষের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়। ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে যোগানিয়া বাজারের আমতলা এলাকায় সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ থামাতে গিয়ে স্থানীয় অন্তত চারজন আহত হন। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে ইমদাদ শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নড়াগাতী থানার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার নড়াগাতী থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত বিষয়:

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top