ভেনেজুয়েলার উপকূলে একটি বড় তেলবাহী ট্যাংকার আটক করার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগ তুলেছে কারাকাস।
ভেনেজুয়েলার দাবি ওয়াশিংটনের এসব পদক্ষেপ তাদের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল ও জ্বালানি দখল করার পরিকল্পনারই অংশ।
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যাংকার আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান। মার্কিন কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে, যা মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর আরেকটি পদক্ষেপ।
ভেনেজুয়েলার সরকারি বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সাম্রাজ্যবাদী শক্তির মতো আচরণ করছে এবং প্রকৃত লক্ষ্য হলো দেশের জ্বালানি সম্পদ দখল করা।
তারা জানিয়েছে, ঘটনাটিকে ‘গুরুতর আন্তর্জাতিক অপরাধ’ হিসেবে আন্তর্জাতিক সংস্থাগুলোর সামনে তুলে ধরা হবে।
এদিকে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে আরও এমন পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে সামরিক সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।