মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসাধারী কর্মীদের জন্য বড় একটি সতর্কতা জারি করেছে Amazon।
কোম্পানিটি সম্প্রতি তাদের কর্মীদের একটি নোট পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে,
“যদি আপনার H-1B স্ট্যাটাস থাকে এবং আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, তাহলে আপাতত দেশেই থাকুন।”
এই পরামর্শ দেওয়া হয়েছে নতুন অভিবাসন সম্পর্কিত ঘটনাবলীর প্রেক্ষাপটে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিয়মের ঘোষণার পর।
নোটে আরো বলা হয়েছে, “H-1B এবং H-4 ভিসাধারীদের ২১শে সেপ্টেম্বর রাত ১২:০০ EDT এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।”
এটি এমন সময় করা হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার H-1B ভিসার জন্য একটি নতুন $১০০,০০০ ফি আরোপের ঘোষণা দেন, যা আগামী ২১শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
নতুন নিয়মটি অন্তত ১২ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে, তবে এটি আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।
এই পদক্ষেপের পর মাইক্রোসফট এবং JPMorgan-এর মতো অন্যান্য প্রযুক্তি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানও তাদের H-1B ভিসাধারী কর্মীদের সতর্ক করে দিয়েছে।
মাইক্রোসফট এক বার্তায় জানিয়েছে, “আমরা H-1B এবং H-4 ভিসাধারীদের সময়সীমার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার পরামর্শ দিচ্ছি।”
একইভাবে, JPMorgan তাদের কর্মীদের পরামর্শ দিয়েছে, “পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দেশে থাকতে এবং আন্তর্জাতিক ভ্রমণ এড়াতে।”
এটি অবশ্যই H-1B ভিসাধারী কর্মীদের জন্য একটি বড় উদ্বেগের সৃষ্টি করেছে,
যাদের মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক।
আরো পড়ুন- ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পর্তুগাল
আফগানিস্থানের বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফেরত চায় যুক্তরাষ্ট্র
ইরানের ডাকে মুসলিম বিশ্ব কী এক হবে?
পিআর নিয়ে গণভোট চাইছে জামায়াত
ফখরুলসহ ৪ নেতা যুক্তরাষ্ট্রে কেন যাচ্ছেন জানালেন শফিকুল
ইসরায়েল খেললে বিশ্বকাপ বয়কটের হুমকি স্পেনের
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।