অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিলের ১০ম দিনের শুনানি চলছে

সুপ্রীম কোর্ট
ফন্ট সাইজ:
Shares

মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত রিভিউ আবেদনের শুনানি শুরু হয়।

গত ৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।
এর আগে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
একই মামলায় পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তিত হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম. সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন।

২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়ে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন। পরবর্তীতে সেই রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের বিভিন্ন ধারা পরিবর্তন করে পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাস হয় ২০১১ সালের ৩০ জুন এবং একই বছরের ৩ জুলাই তা গেজেটে প্রকাশিত হয়।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানায় বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক এবং এক ব্যক্তি।
তাদের আবেদনের প্রেক্ষিতে গত ২৭ আগস্ট আদালত ‘লিভ টু আপিল’ মঞ্জুর করে ২১ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করে।

এদিকে, গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে তা বাতিলের রায় দেন।

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে মাঠে নামছে ১৭ হাজার পুলিশ
‘এই বেয়াদব ছেলে, গেট আউট’ রাকসুর জিএসকে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার
ডিএনএর সহ-আবিষ্কারক জেমস ওয়াটসন আর নেই
ট্রাম্প হাঙ্গেরিকে রাশিয়ান তেল নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দিলেন
আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: মঞ্জুরুল ইসলাম
টিকটকে প্রেম, তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top