চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আবারও মাঠে নামছে বার্সেলোনা। বেলজিয়ামের জ্যান ব্রুডেল স্টেডিয়ামে কাতালান জায়ান্টদের মুখোমুখি হবে ক্লাব ব্রুজ। তবে ম্যাচের আগে ইনজুরির তালিকা দীর্ঘ হওয়ায় চিন্তায় হানসি ফ্লিকের দল।
বার্সেলোনা বর্তমানে লা লিগায় নবম স্থানে রয়েছে এবং টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে। সর্বশেষ তারা লিগে এলচের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল।
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত বার্সা তিন ম্যাচে দুটি জয় ও একটি হার পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড ও অলিম্পিয়াকোসকে হারিয়ে তারা ছন্দে ফিরেছিল, যদিও গত মাসে শিরোপাধারী প্যারিস সেন্ট-জার্মেনের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে।
গত মৌসুমে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে ৭-৬ গোলে হেরে ফাইনাল মিস করেছিল বার্সেলোনা।
এবারও ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে ফ্লিকের দলকে।
তবে ব্রুজের বিপক্ষে ম্যাচে দলটি নামবে গুরুত্বপূর্ণ বেশ কিছু খেলোয়াড়কে ছাড়া। ইনজুরির কারণে অনুপস্থিত থাকবেন রাফিনিয়া, জোয়ান গার্সিয়া, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, গাভি এবং পেদ্রি।
এছাড়া আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
অন্যদিকে, ঘরের মাঠে ক্লাব ব্রুজ দারুণ ফর্মে রয়েছে। নিকি হেয়েনের দল সব প্রতিযোগিতায় টানা চার ম্যাচ জয়ের লক্ষ্যে নামবে। সর্বশেষ ঘরোয়া লিগে তারা ডেন্ডারের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে।
এর আগে কাপ প্রতিযোগিতায় ইড্রাক্ট অ্যালস্ট লেডেকে ৬-১ গোলে এবং প্রো লিগে অ্যান্টওয়ার্পকে ১-০ গোলে হারিয়েছে তারা। বর্তমানে লিগ টেবিলে ব্রুজ রয়েছে দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা ইউনিয়ন সেন্ট-গিলোইসের থেকে তিন পয়েন্ট পিছিয়ে।
চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজ এখন পর্যন্ত তিন ম্যাচে একটি জয় ও দুটি হার পেয়েছে।
তারা ঘরের মাঠে মোনাকোকে ৪-১ গোলে হারালেও, পরের দুটি ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ ও আটলান্টার কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়।
ইতিহাসে দুবার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও ক্লাব ব্রুজ উভয়বারই, ২০০২ সালে, জয়ী হয়েছে বার্সেলোনা।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে টিএনটি স্পোর্টস ৪ এবং বিইন স্পোর্টস ১-এ।
খেলা শুরু হবে রাত ২টা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।