অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

বিএনপির ৭ টিম গঠন

বিএনপি
ফন্ট সাইজ:
Shares

মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করতে ৭টি টিম গঠন করেছে বিএনপি। 

শনিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বিএনপি মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে, যা ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটিতে অনুমোদিত হয়েছে। এই সমন্বিত কার্যক্রমের আহ্বায়ক হিসেবে সার্বিক তত্ত্বাবধায়ন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাত সদস্যের টিমের সদস্যরা টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রেসের টিম প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহ শিবলী। স্পোকসপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহদী আমিন।

অন্যান্য টিম প্রধান হলেন- টিভি-রেডিও: অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক: জিয়াউদ্দিন হায়দার, অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক: একেএম ওয়াহিদুজ্জামান, কনটেন্ট জেনারেশন টিম: সাইমুম পারভেজ এবং রিসার্চ ও মনিটরিং টিম: রেহান আসাদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top