চীন ঘোষণা করেছে যে ১৯৪৯ সালের পর এটিই তাদের সর্ববৃহৎ একক সোনার মজুদ আবিষ্কার। শুক্রবার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, উত্তর-পূর্ব প্রদেশ লিয়াওনিংয়ের দাদোংগো স্বর্ণ খনিতে মোট ১,৪৪৪.৪৯ টন প্রমাণিত সোনার মজুদ রয়েছে।
রাষ্ট্রায়ত্ত গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খনিটি ইতোমধ্যে অর্থনৈতিক সম্ভাব্যতা মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে, ফলে এর বাণিজ্যিক উন্নয়নের পথ পরিষ্কার হলো।
উন্মুক্ত খনি হিসেবে শ্রেণিবদ্ধ এই মজুদটিকে “অতি-বৃহৎ” হিসেবে উল্লেখ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, ৭২০ মিটার উচ্চতার উপরের এলাকায় প্রায় ২.৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে, যার প্রতিটন আকরিক থেকে গড়ে ০.৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে।
অস্বাভাবিকভাবে দ্রুত, মাত্র ১৫ মাসের অনুসন্ধান প্রক্রিয়ায় এই সোনার মজুদ শনাক্ত হয়েছে।
চীনের মতে, এই সফল অনুসন্ধান ভবিষ্যতে “স্বল্প–চক্র, উচ্চ–মানের” খনিজ জরিপের নতুন মডেল হিসেবে কাজ করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।