অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

ফন্ট সাইজ:
Shares

বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোট দেন তাহলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। তিনি বৃহস্পতিবার সকাল ৯টা ৩৬ মিনিটে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।

এরপর তাৎক্ষণিক এক প্রতিক্রীয়ায় বিএনপি চেয়ারম্যান বলেছেন, সারা বাংলাদেশের খবর এখনও আমরা পাইনি। তবে গত রাতে কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি। যেটা কাম্য নয়। 

তারেক রহমান বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী অনেক দারুণ ভাবে সেসব ঘটনা দমন করেছে। যা ভোররাত পর্যন্ত টিভি পর্দায় আমরা দেখেছি।

দলের জয় নিয়ে আশাবাদব্যক্ত করে তারেক রহমান বলেছেন, আমি ইনশাল্লাহ আশাবাদী। দৃঢ়ভাবে আশাবাদী। আগেও বলেছি, জয়লাভ করলে সবচেয়ে বেশি কাজ করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি নিয়ে।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জোবায়দা রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top