অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

অধিকার কারও হাতে সমর্পণ করবেন না জামায়াতের আমির

ফন্ট সাইজ:
Shares

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন, আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, কেন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। এটি ছিল একটি নজিরবিহীন সিদ্ধান্ত; কিন্তু জনগণ অবিচল ছিল, তারা চুপ থাকেনি এবং নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। নাগরিকরা যখন সজাগ থাকে, তখন কোনো শক্তিই সত্যকে গোপন করতে পারে না এবং কোনো কর্তৃপক্ষই জনগণের ইচ্ছাকে উপেক্ষা করার ক্ষমতা রাখে না।

জামায়েতের আমির আরও লিখেছেন, প্রিয় দেশবাসী, কোনো অপশক্তি আমাদের আর বোকা বানাতে পারবে না। এই জাতি আজ জাগ্রত। ‘জেন-জি’ প্রজন্মকে ধোঁকা দেওয়া সম্ভব নয়; তারা পর্যবেক্ষণ করে, তারা প্রশ্ন তোলে এবং তারা নিজেদের অবস্থানে অনড় থাকে।

তিনি লিখেছেন, সরকার বেছে নেওয়ার সিদ্ধান্ত জনগণের। এটাই নিয়ম এবং এটাই হতে হবে। এই অধিকারকে পাহারা দিন, একে রক্ষা করুন; কখনোই এই অধিকার কারও হাতে সমর্পণ করবেন না। যে জাতি জাগ্রত, তাকে কেউ পরাজিত করতে পারে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top