অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

আমি তোমাদের সাথে আছি- নরেন্দ মোদি (মণিপুর সফরে)

ফন্ট সাইজ:
Shares

২০২৩ সালের জাতিগত সহিংসতার পর, অবশেষে মণিপুর সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সফরের শুরুতেই চুরাচাঁদপুরে দাঁড়িয়ে তিনি জানালেন “আমি তোমাদের সাথে আছি। ভারত সরকার মণিপুরের জনগণের পাশে আছে।”

এই সফরেই প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী, রাজ্যের সহিংসতা নিয়ে।

চুরাচাঁদপুরে এক বিশাল জনসভায় আবেগঘন ভাষণে নরেন্দ মোদি বলেন- “অউর ম্যায় আজ আপকো ওয়াদা করত হুঁ, ম্যায় আপকে সাথ হুঁ। ভারত সরকার আপকে সাথ হ্যায়। মণিপুর কে লগন কে সাথ হ্যায়।”

বাংলা অনুবাদে– “আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাদের সাথে আছি। ভারত সরকার তোমাদের সাথে আছে। এটা মণিপুরের জনগণের পাশে আছে।”

মোদি জানান, মণিপুর ধীরে ধীরে সহিংসতা থেকে বেরিয়ে এসেছে এবং এখন এক “নতুন আশার ভোরের দিকে” এগিয়ে চলেছে। তিনি বলেন, “কিছুক্ষণ আগে আমি ত্রাণ শিবিরে থাকা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করেছি। তাদের মুখে আবার আশার আলো দেখেছি। আস্থার এক নতুন ভোর শুরু হয়েছে মণিপুরে।”

মোদি জোর দিয়ে বলেন শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

“গত ১১ বছরে উত্তর-পূর্বে বহু পুরনো সংঘাতের অবসান হয়েছে। মানুষ এখন শান্তির পথে চলছে, উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে।”
মোদির এই সফর এবং বক্তব্য রাজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটাই এখন বড় প্রশ্ন।

সহিংসতা-আক্রান্ত একটি রাজ্যে শান্তি ও পুনরুদ্ধারের বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি এবার তুলে ধরলেন সহমর্মিতার সুর।

আরো পড়ুন- রাশিয়ার হামলা নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ পোল্যান্ড
নেপালের পর এবার ফ্রান্সে শুরু সরকার বিরোধী আন্দোলন
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
ইন্দোনেশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ: পথচারী নিহতের ঘটনায় এক পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণায় ক্ষুব্ধ নেতানিয়াহু, বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে ‘দুর্বল নেতা’ বললেন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top