অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

“সিনিয়রদের হয়রানি, পুলিশের ধর্ষণ” মহারাষ্ট্রে চিকিৎসকের আত্মহত্যা

ফন্ট সাইজ:
Shares

মহারাষ্ট্রের সাতারা জেলায় সরকারি হাসপাতালে কর্মরত ২৮ বছর বয়সী এক নারী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটার পর পুলিশ তার হাতের তালুতে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক হয়রানির অভিযোগ তোলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত চিকিৎসক তার সুইসাইড নোটে সাব ইন্সপেক্টর গোপাল বাদানে এর বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ করেছেন। পাশাপাশি আরেক কর্মকর্তা প্রশান্ত বাঙ্কার এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ: অভিযুক্তদের বরখাস্ত
ঘটনার পরপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সাতারা জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নোটে নাম থাকা দুই অভিযুক্ত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দেন। তিনি আশ্বাস দিয়েছেন যে, বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাতারা জেলা পুলিশের সুপার তুষার দোশি গণমাধ্যমকে জানান, দুই কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাব ইন্সপেক্টর বাদানে ইতোমধ্যেই বরখাস্ত হয়েছেন, এবং উভয় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের অভিযোগ
ভুক্তভোগীর পরিবারের দাবি, স্থানীয় চিকিৎসা কর্মকর্তাদের পোস্টমর্টেম রিপোর্ট বিকৃত করার জন্য পুলিশ ও রাজনৈতিক মহল থেকে চাপ দেওয়া হয়েছিল। মৃত চিকিৎসকের এক চাচাতো ভাই বলেন,

“সে ন্যায়ের জন্য লড়াই করছিল, কিন্তু তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই আমার বোনের ন্যায়বিচার হোক।”

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি কর্মক্ষেত্রে সিনিয়রদের চাপ ও হয়রানিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই চিকিৎসক। তার এক খালা বলেন, “সে খুব মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী ছিল। কর্মক্ষেত্রে চরম চাপের মুখে সে এই পথ বেছে নিয়েছে। আমরা চাই, দোষীদের শাস্তি হোক।”

মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের প্রধান রূপালী চাকঙ্কর জানিয়েছেন, “আমরা ঘটনাটি আমলে নিয়েছি এবং সাতারা পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।”

সূত্রঃ হিন্দুস্থান টাইমস

আরো পড়ুন- উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে ‘অধ্যাদেশ’ জারির আহ্বান
ট্রাইব্যুনাল থেকে সেনানিবাসের সাবজেলে ১৫ সেনা কর্মকর্তা কারোর হাতে নেই হাতকড়া!
ধর্ষক হিন্দু হওয়াতে বিচার ব্যবস্থায় বিলম্ব।
“মুসলিম শিক্ষার্থী ধর্ষণ সহ কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার” বুয়েট ছাত্র

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top