চিয়া বীজ এখন স্মুদি, ওটস কিংবা ব্রেকফাস্টের বাটিতে সবখানেই দেখা যায়। ফাইবার, প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় একে অনেকেই ‘সুপারফুড’ বলেন।
কিন্তু সাম্প্রতিক এক সতর্কবার্তায় বিশেষজ্ঞরা জানিয়েছেন এই জনপ্রিয় বীজ সবার জন্য সমানভাবে উপকারী নয়।
যাদের সতর্ক থাকা উচিত
১. উচ্চ রক্তচাপের রোগী
চিয়া বীজে থাকা পটাসিয়াম ও ওমেগা-৩ রক্তচাপ এবং হৃদযন্ত্রের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। তাই উচ্চ রক্তচাপের রোগীদের পরিমাণে সাবধান থাকতে হবে।
২. রক্ত পাতলাকারী ওষুধ সেবনকারীরা
যারা অ্যাসপিরিন বা অনুরূপ ওষুধ খান, তাদের জন্য চিয়া বীজের ওমেগা-৩ রক্ত আরও পাতলা করে দিতে পারে, ফলে রক্তপাতের ঝুঁকি বাড়ে।
৩. হজমের সমস্যা রয়েছে যাদের
যদি আপনি পেট ফাঁপা, গ্যাস বা আইবিএস (Irritable Bowel Syndrome)-এ ভুগে থাকেন, তবে চিয়া বীজ হজমে সমস্যা ও অস্বস্তি বাড়াতে পারে।
৪. কিডনি রোগী
চিয়া বীজে পটাসিয়াম ও ফসফরাসের মাত্রা বেশি থাকে, যা কিডনি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এই রোগীদের চিয়া বীজ সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত।
বিশেষজ্ঞের পরামর্শ
ডাঃ বাৎস্য বলেন, “চিয়া বীজ অনেকের জন্য উপকারী হলেও এটি সবার জন্য নয়। নিজের শারীরিক অবস্থা জেনে ও চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই বুদ্ধিমানের কাজ।”
নোট: এই প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি। HT.com স্বাধীনভাবে দাবিগুলি যাচাই করেনি। এটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে প্রকাশিত; কোনোভাবেই এটি পেশাদার চিকিৎসা পরামর্শের বিকল্প নয়।
আরো পড়ুন- সানস্ক্রিন সম্পর্কে যেটুকু জানলে ত্বক থাকবে নিরাপদ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।