নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় হাতছাড়া হলো বাংলাদেশের। হামজা চৌধুরীর জোড়া গোলেও শেষ পর্যন্ত ২–২ সমতায় মাঠ ছাড়তে হয়েছে জামাল ভূঁইয়াদের।
এবার অপেক্ষা ১৮ নভেম্বরের ভারত ম্যাচ, যা অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের অংশ হিসেবে।
যদিও বাংলাদেশ ও ভারত দুই দলেরই এশিয়ান কাপে খেলার স্বপ্ন আগেই শেষ, তবু প্রতিবেশী এই দুই দলের লড়াই সবসময়ই মর্যাদার। অনলাইনে টিকিট ছাড়ার মাত্র ৬ মিনিটে ‘সোল্ড আউট’ হয়ে যাওয়া তারই প্রমাণ।
ম্যাচের প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে আরেকটি গোল হজম করেছে বাংলাদেশ।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ছিল বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য। সেই সময়েই ৪৬ ও ৫০ মিনিটে পরপর দুটি গোল করেন হামজা চৌধুরী একটিতে দলকে সমতায় ফেরান, আরেকটিতে এগিয়েও নেন।
প্রথম গোলটি ছিল দারুণ এক বাইসাইকেল কিক, যা মুহূর্তেই উজ্জীবিত করে দল ও দর্শকদের।
কিন্তু ৮০ মিনিটে চোট পেয়ে হামজাকে মাঠ ছাড়তে হয়। এরপরই বাংলাদেশের রক্ষণভাগ আরও নড়বড়ে হয়ে পড়ে। যোগ করা সময়ের ৯৩তম মিনিটে নেপালের সমতাসূচক গোল হজম করে হতাশায় ম্যাচ শেষ করে বাংলাদেশ।
রেফারির শেষ বাঁশিতে স্কোরলাইন ২–২। ম্যাচটি যদিও ফিফা আন্তর্জাতিক প্রীতি হিসেবে অনুষ্ঠিত হওয়ায় পয়েন্ট বা টুর্নামেন্ট গণনায় এর তেমন প্রভাব নেই, তবুও শেষ মুহূর্তের গোল হজম করে ড্র হওয়াটা বাংলাদেশের জন্য হতাশাজনকই। বিশেষ করে পাঁচ বছর পর নেপালের বিপক্ষে জয়ের এতটা কাছাকাছি গিয়েও তা হাতছাড়া হওয়ায়।
রবার্ট লেওয়ানডোস্কির দিকে নজর দিচ্ছে এসি মিলান
ইনজুরিতে ভুগছে বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।