অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

পুলিশকে ‘বেশি লাফাচ্ছো’ বলছেন কামরুল

ফন্ট সাইজ:
Shares

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বারের আইনজীবীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে। এদিন হাজতে নেওয়ার সময় পুলিশের এক সদস্যের ওপর ক্ষিপ্ত হয়ে সাবেক এই মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছো’।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।

এদিন বেলা ১১টার দিকে কামরুল ইসলামকে অষ্টম তলায় আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কামরুল ইসলামকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, আসামি ঘটনার সঙ্গে জড়িত। তিনি এ ঘটনার ইন্ধনদাতা। তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

এ সময় আসামি পক্ষের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী ও নসিম চৌধুরী আদালতে ওকালতনামা জমা দেন। জামিন শুনানি পরবর্তী সময়ে করবেন বলেও জানান এই আইনজীবীরা।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

শুনানি শেষে  কামরুল ইসলামকে আদালতের লিফটে নামানো হয়। লিফট থেকে নেমে হাজতের দিকে যাওয়ার পথে পুলিশ সদস্যরা জোরে হাঁটতে চাইলে রেগে যান সাবেক এই খাদ্যমন্ত্রী। লাঠিতে ভর দিয়ে আস্তেধীরে হাঁটেন তিনি। মাঝে তাকে কয়েকবার দাঁড়িয়ে যেতেও দেখা যায়। ওই সময় এক পুলিশ সদস্য বারবার বাঁশিতে ফুঁ দিচ্ছিলেন।

তখন কামরুল ইসলাম ওই পুলিশ সদস্যকে বলেন, ‘এই তুমি সামনে যাও, তুমি বেশি লাফাচ্ছো।’ ওই পুলিশ সদস্য তখন তার সামনে থেকে সরে যান। পুলিশ সদস্যদের সহযোগিতায় লাঠিতে ভর দিয়ে হাজতে ফেরেন কামরুল ইসলাম। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশে যাত্রা করে।

সম্পর্কিত বিষয়:

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top