অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

বেনাপোল দিয়ে তিন চালানে ৬০ টন পেঁয়াজ আমদানি, দাম কমছে কতটা?

পেঁয়াজ বিডিএক্সপ্রেস
ফন্ট সাইজ:
Shares

প্রতি টন পেঁয়াজ ৩০৫ ডলারে আমদানির মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে হিসেবে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য দাঁড়ায় প্রায় ৩৮ টাকা। মানভেদে এগুলো ৫৭ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা।

যশোরের বেনাপোল বন্দর দিয়ে আড়াই বছর পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত এক সপ্তাহে তিনটি চালানে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে, যা আমদানিকারকরা ইতোমধ্যে বন্দর থেকে খালাস নিয়েছেন।

২০২৩ সালের মার্চ থেকে বিভিন্ন অজুহাতে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল। এরপর দীর্ঘ বিরতির পর ২৫ আগস্ট প্রথম চালানে ১৫ টন, ২৮ আগস্ট দ্বিতীয় চালানে ৩০ টন এবং ১ সেপ্টেম্বর রাতে তৃতীয় চালানে আরও ১৫ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে।

আরও পড়তে পারেন: চড়া সবজির বাজারে ক্রেতার ‘দেয়ালে পিঠ’

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে। শহরের বড় বাজারের মুদি দোকানদার আশিষ কুমার দে বলেন, ‘গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৭৫ টাকা ছিল। এখন ৭০ টাকায় বিক্রি করছি।’

প্রতি টন পেঁয়াজ ৩০৫ ডলারে আমদানির মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে হিসেবে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য দাঁড়ায় প্রায় ৩৮ টাকা। মানভেদে এগুলো ৫৭ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর বলেন, ‘আগে দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আমদানি বন্ধ রেখেছিল। পরে ভারতও রফতানি বন্ধ করে দেয়। বর্তমানে দেশে চাহিদার বিপরীতে মজুত থাকলেও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছিল। বাজার নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে।’

এই পেঁয়াজের আমদানিকারক প্রতিষ্ঠান বাগেরহাটের এসএম ওয়েল ট্রেডার্স। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন। বন্দর থেকে চালান খালাসের কাগজপত্র দাখিল করেছে সিঅ্যান্ডএফ লিংক ট্রেড ইন্টারন্যাশনাল।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধকেন্দ্রের উপসহকারী শ্যামল কুমার নাথ জানান, গত সোমবার থেকে রোববার পর্যন্ত এসএম ওয়েল ট্রেডার্স ৬০ টন পেঁয়াজ আমদানি করেছে। মান পরীক্ষা শেষে খালাসের অনুমতি দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘আড়াই বছর পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত এক সপ্তাহে দুটি চালানে ৪৫ টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করে এবং খালাস শেষে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে।’

টুইটারে বিডিএক্সপ্রেস

  • মতলবে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা

    মতলবে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. জাকির হোসেন মিয়াজি (৪৫)। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেনের মেয়ে স্থানীয় একটি স্কুলে পড়ে। প্রতিদিন স্কুলে যাওয়া-আসার পথে কয়েকজন যুবক…

  • মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন

    মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে এ অভিনন্দন জানিয়েছেন পুতিন। মোজতবার প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার বাবার কাজ ‘মর্যাদার সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠোর পরীক্ষার মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন।…

  • ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নিয়ে রিজওয়ানা ও খলিলুরকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

    ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নিয়ে রিজওয়ানা ও খলিলুরকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

    অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ করেছে দলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি বর্তমানে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা নির্বাচনী প্রকৌশলের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হোক এবং বিচারের মুখোমুখি করা হোক। আজ ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয়…

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top