অনুসরণ করুন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
Google Play App Store
অন্যান্য উদ্যোগ
ট্রেন্ডিং

রাশিয়ার হামলা নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ পোল্যান্ড

ফন্ট সাইজ:
Shares

আর এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটি।
পোল্যান্ড বলছে, রাশিয়ার এই হামলা কোনও “ভুল” ছিল না এটি ছিল একটি উদ্দেশ্যমূলক আক্রমণ।
ন্যাটো মিত্রদের সহায়তায়, বুধবার পোল্যান্ড তার আকাশসীমায় প্রবেশকারী ড্রোন ,গুলি করে ভূপাতিত করে।
এই প্রথমবার, ইউক্রেনে চলমান যুদ্ধে ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র সরাসরি রাশিয়ার বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া দেখাল।
তবে ট্রাম্প বলেন, “এটি একটি ভুলও হতে পারে।” এই মন্তব্যেই তৈরি হয়েছে কূটনৈতিক আলোড়ন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সরাসরি ট্রাম্পের মন্তব্যকে প্রত্যাখ্যান করে বলেন,
“আমরাও চাইতাম এটি একটি ভুল হোক। কিন্তু তা নয় এবং আমরা তা জানি।”
পোলিশ উপ-প্রতিরক্ষামন্ত্রী সেজারি টমসিক বলেন, “ভুলের কোনো প্রশ্নই আসে না।
এটি ছিল একটি ইচ্ছাকৃত রাশিয়ান হামলা।”
ওয়ারশ (Warsaw, Capital of Poland ) এই আক্রমণকে রাশিয়ার এক ধরনের “পরীক্ষা” বলেও বর্ণনা করছে যেখানে তারা দেখছে, ন্যাটো ও পোল্যান্ড কতটা প্রতিক্রিয়া দেখাতে পারে।
পোল্যান্ডের আহ্বানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকা হয়েছে। ইউরোপীয় নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।
ফ্রান্স রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করছে পোল্যান্ডে।
ব্রিটেন ঘোষণা করেছে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা।
জার্মানি বলছে, পূর্ব ইউরোপে তাদের প্রতিশ্রুতি আরও জোরদার করা হবে।
এমনকি জাপানও রাশিয়ার অপরিশোধিত তেলের দামে সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, রাশিয়া এবং বেলারুশ শুরু করেছে দীর্ঘ পরিকল্পিত সামরিক মহড়া।
সাথে ইউক্রেনে হামলাও অব্যাহত উত্তর ইউক্রেনীয় অঞ্চলে নিহত হয়েছেন অন্তত তিনজন।
জবাবে ইউক্রেনও চালিয়েছে ড্রোন হামলা রাশিয়ার উত্তর-পশ্চিমের প্রিমোরস্ক বন্দরে আঘাত হেনেছে, আগুন ধরে যায় একটি জাহাজ ও পাম্পিং স্টেশনে।

ইউক্রেন যুদ্ধের এই নতুন মোড়ে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া আরও তীব্র হচ্ছে
আর “ভুল” নাকি “ইচ্ছাকৃত হামলা” এই বিতর্কে পশ্চিমা ঐক্যও নতুনভাবে প্রশ্নের মুখে।

আরো পড়ুন- নেপালের পর এবার ফ্রান্সে শুরু সরকার বিরোধী আন্দোলন
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
ইন্দোনেশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ: পথচারী নিহতের ঘটনায় এক পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণায় ক্ষুব্ধ নেতানিয়াহু, বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে ‘দুর্বল নেতা’ বললেন

সম্পর্কিত বিষয়:

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top